নজর বিডি
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

ডিএনসিসি প্রশাসক-এমপির সামনে হামলার অভিযোগ

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলার ঘটনা পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে পুনরায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএনসিসির অঞ্চল-৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকায় এসটিএসে কর্মরত পরিচ্ছন্নকর্মীদের ওপর নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এ ঘটনায় চারজন গুরুতরসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নকর্মী আহত হন।

ঘটনার পর দুপুরে ডিএনসিসি প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান। অভিযোগ করা হয়, এ সময় গার্মেন্টস মালিকপক্ষের লোকজন আবারও পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ডিএনসিসির দাবি, একপর্যায়ে গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা প্রশাসক ও এমপির উপস্থিতিতে অতর্কিত হামলা চালায়। এতে আরও কয়েকজন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করে।

আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

এ সময় ডিএনসিসি প্রশাসক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : ডিএনসিসি প্রশাসক-এমপির সামনে হামলার অভিযোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডিএনসিসি প্রশাসক-এমপির সামনে হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলার ঘটনা পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে পুনরায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএনসিসির অঞ্চল-৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকায় এসটিএসে কর্মরত পরিচ্ছন্নকর্মীদের ওপর নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এ ঘটনায় চারজন গুরুতরসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নকর্মী আহত হন।

ঘটনার পর দুপুরে ডিএনসিসি প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান। অভিযোগ করা হয়, এ সময় গার্মেন্টস মালিকপক্ষের লোকজন আবারও পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ডিএনসিসির দাবি, একপর্যায়ে গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা প্রশাসক ও এমপির উপস্থিতিতে অতর্কিত হামলা চালায়। এতে আরও কয়েকজন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করে।

আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

এ সময় ডিএনসিসি প্রশাসক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত