সংযুক্ত আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিল এবং দেশে ফিরিয়ে আনতে সরকার দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের আয়োজনে সব পুলিশ ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,আমরা একটি ল ফার্ম নিয়োগ করেছি। সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। আশা করছি, খুব দ্রুত জামিন বাতিল করতে পারব এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হব।
সভায় সভাপতিত্ব করেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। এ সময় রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন