নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

লিবিয়া থেকে ৩ শতাধিক বাংলাদেশিকে ফেরাবে দূতাবাস

লিবিয়ায় আটকে পড়া তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) বিশেষ ফ্লাইটে ত্রিপলী থেকে তাদের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

স্থানীয় সময় রোববার (২ আগস্ট) লিবিয়ার ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি আটকে পড়া ও স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করতে লিবিয়া সরকারের সরাসরি সহযোগিতা কামনা করেন।

দূতাবাস জানিয়েছে, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী অভিবাসীদের নিরাপদ, সুশৃঙ্খল এবং সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই লক্ষ্যে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এবং অন্যান্য অংশীজনদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের (GNU) বিশেষ ব্যবস্থাপনায় আগামী ৬ আগস্ট একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট ঢাকা অভিমুখে রওনা হবে।

এই ফ্লাইটের মাধ্যমে ত্রিপলীর বিভিন্ন ডিটেনশন সেন্টার বা লিবিয়ার বিভিন্ন স্থানে থাকা তিন শতাধিক নিবন্ধিত বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে দূতাবাস চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছে।

বিষয় : লিবিয়া থেকে ৩ শতাধিক বাংলাদেশিকে ফেরাবে দূতাবাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

লিবিয়া থেকে ৩ শতাধিক বাংলাদেশিকে ফেরাবে দূতাবাস

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

লিবিয়ায় আটকে পড়া তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) বিশেষ ফ্লাইটে ত্রিপলী থেকে তাদের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

স্থানীয় সময় রোববার (২ আগস্ট) লিবিয়ার ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি আটকে পড়া ও স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করতে লিবিয়া সরকারের সরাসরি সহযোগিতা কামনা করেন।

দূতাবাস জানিয়েছে, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী অভিবাসীদের নিরাপদ, সুশৃঙ্খল এবং সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই লক্ষ্যে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এবং অন্যান্য অংশীজনদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের (GNU) বিশেষ ব্যবস্থাপনায় আগামী ৬ আগস্ট একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট ঢাকা অভিমুখে রওনা হবে।

এই ফ্লাইটের মাধ্যমে ত্রিপলীর বিভিন্ন ডিটেনশন সেন্টার বা লিবিয়ার বিভিন্ন স্থানে থাকা তিন শতাধিক নিবন্ধিত বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে দূতাবাস চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত