নজর বিডি
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

মার্কিন ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত

মার্কিন ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। নতুন প্রস্তাব কার্যকর হলে চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার জন্য এইচ-১বি ভিসাধারীরা বর্তমানে যে সর্বোচ্চ ৬০ দিনের সময় পান, সেই সুযোগ বাতিল হতে পারে।

রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রশাসন এই ৬০ দিনের বিধান বাতিলের বিষয়টি বিবেচনা করছে। প্রস্তাবটি বর্তমানে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) পর্যালোচনায় রয়েছে। ফলে এটি এখনো চূড়ান্ত নিয়মে পরিণত হয়নি। প্রস্তাবটির বিস্তারিত তথ্যও পুরোপুরি প্রকাশ করা হয়নি।

প্রস্তাবটি চূড়ান্ত হলে চাকরি হারানো নির্দিষ্ট কিছু বিদেশি কর্মী এবং তাদের নির্ভরশীলদের খুব অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে। ফলে দেশটিতে কর্মরত দক্ষ বিদেশি কর্মীদের ওপর এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ভারতীয় প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই পরিবর্তন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে ভারতীয় নাগরিকরা যুক্তরাষ্ট্রের এইচ-১বি দক্ষ কর্মী ভিসা কর্মসূচির অন্যতম বড় সুবিধাভোগী।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবছরে অনুমোদিত এইচ-১বি আবেদনগুলোর ৭১ শতাংশই ছিল ভারতে জন্মগ্রহণকারী সুবিধাভোগীদের জন্য। বর্তমানে যুক্তরাষ্ট্রে ৫২ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন।

কী ছিল ৬০ দিনের নিয়ম?

যুক্তরাষ্ট্রে চাকরি হারানো উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের কিছুটা সময় দেওয়ার জন্য ২০১৭ সালে ৬০ দিনের নিয়ম চালু করা হয়।

বর্তমান নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু ভিসাধারী চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজা বা নিজেদের বৈধ অভিবাসন পরিস্থিতি ঠিক করার জন্য একটানা সর্বোচ্চ ৬০ দিন যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। তবে তাদের অনুমোদিত ভিসার মেয়াদ যদি এর আগেই শেষ হয়ে যায়, তাহলে ভিসার মেয়াদ শেষ হওয়ার সময়সীমাই প্রযোজ্য হবে।

এই সুবিধা এইচ-১বি ছাড়াও ই-১, ই-২, ই-৩, এইচ-১বি১, এল-১, ও-১ এবং টিএনসহ কয়েকটি ভিসা শ্রেণির কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। নির্দিষ্ট শর্তে তাদের নির্ভরশীলরাও এ সুবিধার আওতায় থাকেন।

তবে প্রস্তাবিত পরিবর্তন এখনো চূড়ান্ত না হওয়ায় বর্তমান ৬০ দিনের নিয়ম আপাতত বহাল রয়েছে।

বিষয় : মার্কিন ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত