নজর বিডি
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

দাখিলে পাসের হার কমে ৫৫.৪৯%, জিপিএ-৫ কমেছে ২ হাজার ৩৫০

চলতি বছরের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশে। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৯ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১২ দশমিক ৬০ শতাংশ।

পাসের হার কমার পাশাপাশি এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। চলতি বছর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন। গত বছর এ সংখ্যা ছিল ৯ হাজার ৬৬ জন। ফলে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ কমেছে ২ হাজার ৩৫০ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ দশমিক ২৭ শতাংশ।

এদিকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। এর মধ্যে শুধু মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেই রয়েছে ২২৬টি প্রতিষ্ঠান।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা নিয়েও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : দাখিলে পাসের হার কমে ৫৫.৪৯%, জিপিএ-৫ কমেছে ২ হাজার ৩৫০

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দাখিলে পাসের হার কমে ৫৫.৪৯%, জিপিএ-৫ কমেছে ২ হাজার ৩৫০

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

চলতি বছরের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশে। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৯ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১২ দশমিক ৬০ শতাংশ।

পাসের হার কমার পাশাপাশি এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। চলতি বছর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন। গত বছর এ সংখ্যা ছিল ৯ হাজার ৬৬ জন। ফলে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ কমেছে ২ হাজার ৩৫০ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ দশমিক ২৭ শতাংশ।

এদিকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। এর মধ্যে শুধু মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেই রয়েছে ২২৬টি প্রতিষ্ঠান।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা নিয়েও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত