নজর বিডি

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ১১১

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ১১১, দেশজুড়ে জরুরি অবস্থা জারি

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৮৭ জন এবং নিখোঁজ রয়েছেন ১,৪০০-এর বেশি মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-র তথ্যমতে, চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারে আঘাত হানা এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ভূমিকম্পের ফলে দেশটির কালি, পেরেইরা, কুইবদো ও মানিজালেসসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক পরিষেবা এটিকে চলতি একবিংশ শতাব্দীতে দেশটিতে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং ধ্বংসস্তূপ থেকে আটকা পড়া মানুষদের উদ্ধার ও ত্রাণ পৌঁছানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। ক্ষতি এড়াতে দেশের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে

বিষয় : কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ১১১

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ১১১

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ১১১, দেশজুড়ে জরুরি অবস্থা জারি

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৮৭ জন এবং নিখোঁজ রয়েছেন ১,৪০০-এর বেশি মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-র তথ্যমতে, চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারে আঘাত হানা এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ভূমিকম্পের ফলে দেশটির কালি, পেরেইরা, কুইবদো ও মানিজালেসসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক পরিষেবা এটিকে চলতি একবিংশ শতাব্দীতে দেশটিতে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং ধ্বংসস্তূপ থেকে আটকা পড়া মানুষদের উদ্ধার ও ত্রাণ পৌঁছানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। ক্ষতি এড়াতে দেশের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত