উত্তাল সাগরে ১২–১৮ ফুট ঢেউ: পাথরঘাটায় ট্রলারসহ সব নৌযানে কোস্টগার্ডের নিষেধাজ্ঞা।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আবহাওয়া বৈরী থাকায় সমুদ্র অত্যন্ত উত্তাল রয়েছে। এমন পরিস্থিতিতে যেকোনো দুর্ঘটনা এড়াতে পাথরঘাটায় মাছ শিকারের ট্রলারসহ সব ধরনের নৌযানকে সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়ে সতর্কবার্তা দিয়েছে কোস্টগার্ড।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে কোস্টগার্ডের দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার জামিলুর রহমান সাগরগামী সকল নৌযানের জন্য এই সতর্কতা জারি করেন। জেলে, ট্রলার মালিক, ঘাট কমিটি ও বোট মালিক সমিতি ডেকনে সংশ্লিষ্ট সবাইকে এই বার্তা অবহিত করা হয়েছে।
সতর্কবার্তায় কোস্টগার্ড জানায়, বর্তমানে সাগরে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে এবং ঢেউয়ের উচ্চতা প্রায় ১২ থেকে ১৮ ফুট পর্যন্ত ওঠানামা করছে। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা এবং কোস্টগার্ডের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে সমুদ্রে না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
লে. কমান্ডার জামিলুর রহমান জানান, বিদ্যমান পরিস্থিতিতে সাগরে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে জীবনহানির প্রবল আশঙ্কা রয়েছে। এমন বৈরী আবহাওয়ায় দুর্ঘটনাকবলিত নৌযান উদ্ধারে অভিযান পরিচালনা করা উদ্ধারকারী দলের জন্য অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। এই বিরূপ পরিস্থিতি আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন