নজর বিডি

ইরানের বন্দরে মার্কিন অবরোধ অনির্দিষ্টকাল চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য বহাল থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পানামায় আয়োজিত এক বহুজাতিক সামরিক মহড়ার সমাপ্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, যতদিন প্রয়োজন মনে হবে, ততদিন ইরানের বন্দরগুলোতে এই অবরোধ জারি রাখা হবে। বর্তমানে অবরোধের কারণে কোনো বাণিজ্যিক কিংবা ট্যাংকার জাহাজ ইরানের বন্দরে যেমন প্রবেশ করতে পারছে না, তেমনি কোনো জাহাজ বন্দর ছেড়ে যেতেও পারছে না এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ উল্লেখ করে তিনি বলেন, "মার্কিন নৌবাহিনীর মতো প্রতিরক্ষাবূহ্য তৈরি ও ব্যবহারের সক্ষমতা বা সদিচ্ছা বিশ্বের অন্য কোনো দেশের নেই।"

তিনি আরও উল্লেখ করেন, ইরানও ভালোভাবেই জানে যে তারা এই সামরিক ও অর্থনৈতিক অবরোধ ভাঙতে পারবে না এবং দিন বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি সহ্য করা তাদের জন্য আরও কঠিন হয়ে উঠবে।

পিট হেগসেথের এই বক্তব্য মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানেরই প্রতিধ্বনি। এর আগে ট্রাম্পও সামরিক অভিযানের চেয়ে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা জানিয়েছিলেন। ট্রাম্পের মতে, নৌবন্দরগুলোতে শতভাগ অবরোধ বহাল থাকায় ইরানে তীব্র অর্থসংকট ও মূল্যস্ফীতি দেখা দিয়েছে এবং দেশটির অর্থনীতি চরম সংকটে পড়েছে।

বিষয় : ইরানের বন্দরে মার্কিন অবরোধ অনির্দিষ্টকাল চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ইরানের বন্দরে মার্কিন অবরোধ অনির্দিষ্টকাল চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য বহাল থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পানামায় আয়োজিত এক বহুজাতিক সামরিক মহড়ার সমাপ্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, যতদিন প্রয়োজন মনে হবে, ততদিন ইরানের বন্দরগুলোতে এই অবরোধ জারি রাখা হবে। বর্তমানে অবরোধের কারণে কোনো বাণিজ্যিক কিংবা ট্যাংকার জাহাজ ইরানের বন্দরে যেমন প্রবেশ করতে পারছে না, তেমনি কোনো জাহাজ বন্দর ছেড়ে যেতেও পারছে না এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ উল্লেখ করে তিনি বলেন, "মার্কিন নৌবাহিনীর মতো প্রতিরক্ষাবূহ্য তৈরি ও ব্যবহারের সক্ষমতা বা সদিচ্ছা বিশ্বের অন্য কোনো দেশের নেই।"

তিনি আরও উল্লেখ করেন, ইরানও ভালোভাবেই জানে যে তারা এই সামরিক ও অর্থনৈতিক অবরোধ ভাঙতে পারবে না এবং দিন বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি সহ্য করা তাদের জন্য আরও কঠিন হয়ে উঠবে।

পিট হেগসেথের এই বক্তব্য মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানেরই প্রতিধ্বনি। এর আগে ট্রাম্পও সামরিক অভিযানের চেয়ে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা জানিয়েছিলেন। ট্রাম্পের মতে, নৌবন্দরগুলোতে শতভাগ অবরোধ বহাল থাকায় ইরানে তীব্র অর্থসংকট ও মূল্যস্ফীতি দেখা দিয়েছে এবং দেশটির অর্থনীতি চরম সংকটে পড়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত