নজর বিডি
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

দিনব্যাপী সরকারি সফরে আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার কিশোরগঞ্জে প্রথম সফর।

রোববার সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরকালে তিনি কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। তাকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে প্রথমে পাকুন্দিয়া উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী।

সাড়ে ১১টায় উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন তিনি। একই সঙ্গে মৎস্যচাষিদের মধ্যে পোনা বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলায় যাবেন। দুপুর সাড়ে ১২টায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই স্থানে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রান্তিক মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মধ্যে সম্মানীর চেক হস্তান্তর করার কথা রয়েছে।

সন্ধ্যা ৬টায় দিনব্যাপী কর্মসূচি শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন, “প্রধানমন্ত্রীর এ আগমন জেলার মানুষের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমরা বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে কিশোরগঞ্জের দীর্ঘদিনের প্রত্যাশা ও নাগরিক সমস্যা সমাধানের পথ উন্মুক্ত হবে।”

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এমপি বলেন, প্রধানমন্ত্রীর সফরের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তার আগমনকে কেন্দ্র করে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ সফরের মধ্য দিয়ে কিশোরগঞ্জে উন্নয়নের নতুন যাত্রা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান এর আগে ১৯৯৮ সালে প্রথম কিশোরগঞ্জ সফর করেন। ওই সময় তিনি ভৈরব ও কুলিয়ারচরে একাধিক পথসভা ও জনসভায় অংশ নেন।

প্রধানমন্ত্রী হওয়ার আগে সর্বশেষ গত ২২ জানুয়ারি ভৈরবে একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে এবারই তার প্রথম সফর।

বিষয় : প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত