গত জুলাই মাসে সারাদেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩৯ জন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার (১১ আগস্ট) প্রতিবেদনটিতে স্বাক্ষর করা হয় এবং বুধবার (১২ আগস্ট) তা অনলাইনে প্রকাশ করা হয়।
বিআরটিএ জানিয়েছে, তাদের বিভাগীয় কার্যালয়গুলোর মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত ও ১৪৬ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় ১০১ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন।
এ ছাড়া রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন নিহত ও ৪২ জন আহত, খুলনা বিভাগে ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ৮৬ জন আহত, বরিশাল বিভাগে ২১টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত এবং সিলেট বিভাগে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।
রংপুর বিভাগে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় জড়িত ৬৭৩ যানবাহন
বিআরটিএর প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসের দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে মোটরকার বা জিপ ১৮টি, বাস বা মিনিবাস ১০৬টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১৪২টি, পিকআপ ৩৫টি, মাইক্রোবাস ৮টি, অ্যাম্বুলেন্স ৫টি, মোটরসাইকেল ১২৪টি, ভ্যান ২০টি, ট্রাক্টর ৮টি, ইজিবাইক ২১টি, ব্যাটারিচালিত রিকশা ২৮টি এবং সিএনজি অটোরিকশা ৫৭টি। অন্যান্য যানবাহন ছিল ১০১টি।
মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু বেশি
যানবাহনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১০৯ জন প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়।
এ ছাড়া মোটরকার বা জিপ দুর্ঘটনায় ৮ জন, বাস বা মিনিবাসে ৪৫ জন, ট্রাক বা কাভার্ডভ্যানে ৫৬ জন, পিকআপে ১৬ জন, মাইক্রোবাসে ৫ জন এবং অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
ভ্যান দুর্ঘটনায় ১২ জন, ট্রাক্টরে ৪ জন, ইজিবাইকে ১৫ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৪ জন এবং অটোরিকশা দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯১ জন।
বিআরটিএর হিসাব অনুযায়ী, জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মোট ৪১৮ জন নিহত এবং ৫৩৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন