নজর বিডি

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প,আতঙ্কে মানুষ

ইন্দোনেশিয়ার পূর্ব নেসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবারের ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর সোমবার ভোরে নতুন করে এই কম্পন অনুভূত হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

এর আগে শনিবার (১৫ আগস্ট) ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত ৫৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় ৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন।

প্রবল ওই ভূমিকম্পের পর শত শত পরাঘাত অনুভূত হয়েছে। সর্বশেষ ৫ দশমিক ৯ মাত্রার কম্পন নতুন করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতার মধ্যেই পরাঘাত অব্যাহত থাকায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ভূমিকম্পে ফ্লোরেসের বিভিন্ন এলাকায় বাড়িঘর, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের কারণে কয়েকটি সড়কও যোগাযোগের বাইরে চলে যায়, ফলে দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ পৌঁছাতে সমস্যা হচ্ছে।

এদিকে ভূমিকম্পের পর পূর্ব নেসা তেঙ্গারা প্রদেশে ১৪ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই নতুন করে ভূমিকম্পের আশঙ্কায় বাড়িঘরে ফিরতে ভয় পাচ্ছেন। উদ্ধারকারী দলগুলোও ধ্বংসস্তূপ ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বিষয় : ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প,আতঙ্কে মানুষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প,আতঙ্কে মানুষ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ইন্দোনেশিয়ার পূর্ব নেসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবারের ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর সোমবার ভোরে নতুন করে এই কম্পন অনুভূত হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

এর আগে শনিবার (১৫ আগস্ট) ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত ৫৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় ৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন।

প্রবল ওই ভূমিকম্পের পর শত শত পরাঘাত অনুভূত হয়েছে। সর্বশেষ ৫ দশমিক ৯ মাত্রার কম্পন নতুন করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতার মধ্যেই পরাঘাত অব্যাহত থাকায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ভূমিকম্পে ফ্লোরেসের বিভিন্ন এলাকায় বাড়িঘর, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের কারণে কয়েকটি সড়কও যোগাযোগের বাইরে চলে যায়, ফলে দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ পৌঁছাতে সমস্যা হচ্ছে।

এদিকে ভূমিকম্পের পর পূর্ব নেসা তেঙ্গারা প্রদেশে ১৪ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই নতুন করে ভূমিকম্পের আশঙ্কায় বাড়িঘরে ফিরতে ভয় পাচ্ছেন। উদ্ধারকারী দলগুলোও ধ্বংসস্তূপ ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত