নজর বিডি

ডলারের দাম কমেছে, বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি

চাহিদার তুলনায় ডলারের সরবরাহ স্বাভাবিক থাকায় দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। এর প্রভাবে আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের বাজারে মার্কিন ডলারের দাম কমেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ আগস্ট আন্তঃব্যাংক বাজারে প্রতি মার্কিন ডলারের দাম কমে দাঁড়িয়েছে ১২২ টাকা ৬৩ পয়সায়। একই দিনে স্পট মার্কেটে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৩ টাকায়। ১৫ দিন আগে স্পট মার্কেটে ডলারের দাম ছিল ১২৩ টাকা ৮২ পয়সা।

এদিকে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন ও ঋণপত্রের (এলসি) দায় পরিশোধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতি ডলারের জন্য দিতে হচ্ছে ১২৩ টাকা ৫ পয়সা। মাসের শুরুতে এ দর ছিল ১২৩ টাকা ৯৫ পয়সা।

অর্থাৎ মাসের শুরু থেকে এলসি দায় পরিশোধের ক্ষেত্রে প্রতি ডলারে দাম কমেছে ৯০ পয়সা। চাহিদার তুলনায় ডলারের সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে এ নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিষয় : ডলারের দাম কমেছে, বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডলারের দাম কমেছে, বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

চাহিদার তুলনায় ডলারের সরবরাহ স্বাভাবিক থাকায় দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। এর প্রভাবে আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের বাজারে মার্কিন ডলারের দাম কমেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ আগস্ট আন্তঃব্যাংক বাজারে প্রতি মার্কিন ডলারের দাম কমে দাঁড়িয়েছে ১২২ টাকা ৬৩ পয়সায়। একই দিনে স্পট মার্কেটে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৩ টাকায়। ১৫ দিন আগে স্পট মার্কেটে ডলারের দাম ছিল ১২৩ টাকা ৮২ পয়সা।

এদিকে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন ও ঋণপত্রের (এলসি) দায় পরিশোধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতি ডলারের জন্য দিতে হচ্ছে ১২৩ টাকা ৫ পয়সা। মাসের শুরুতে এ দর ছিল ১২৩ টাকা ৯৫ পয়সা।

অর্থাৎ মাসের শুরু থেকে এলসি দায় পরিশোধের ক্ষেত্রে প্রতি ডলারে দাম কমেছে ৯০ পয়সা। চাহিদার তুলনায় ডলারের সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে এ নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত