রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি শপিং ব্যাগের ভেতর থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড় থেকে নিউমার্কেটগামী সড়কে এসব বস্তু পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় ওই এলাকায় হাতাহাতি করছিলেন। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতরে লাল টেপ দিয়ে মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, জর্দার কৌটা থেকে তৈরি বড় ও মাঝারি আকারের কয়েকটি কৌটা লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তুগুলো ককটেল কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন