নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাজধানীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা ও পল্টন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি এবং ৬টি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন যথাক্রমে ৫ বছর ও ৩ বছরের সাজাপ্রাপ্ত।

বুধবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে কাজী শামসুর রহমান (৩৫) ও সাবানা আক্তার জুনি (৩০) নামে দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে শামসুর রহমান ৫ বছর এবং জুনি ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি।মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমান ওরফে হুমায়ুন (৫৫) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তার বিরুদ্ধে ৫টি সিআর সাজা পরোয়ানাসহ মোট ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ডিএমপি কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় : রাজধানীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর উত্তরা ও পল্টন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি এবং ৬টি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন যথাক্রমে ৫ বছর ও ৩ বছরের সাজাপ্রাপ্ত।

বুধবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে কাজী শামসুর রহমান (৩৫) ও সাবানা আক্তার জুনি (৩০) নামে দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে শামসুর রহমান ৫ বছর এবং জুনি ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি।মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শান্তিনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমান ওরফে হুমায়ুন (৫৫) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তার বিরুদ্ধে ৫টি সিআর সাজা পরোয়ানাসহ মোট ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ডিএমপি কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত