শিশু বয়সে বাবার সঙ্গে বিদেশে গিয়ে মানবপাচারের শিকার হওয়া মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন। এতে কক্সবাজারের উখিয়ার বৃদ্ধা মা নূরজাহান বেগমের দীর্ঘ অপেক্ষারও অবসান হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার আশকোনায় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ফরিদকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ফরিদের ভাই সৈয়দ আলম বুধবার রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
২৫ বছর আগে মাত্র ১০ বছর বয়সে বাবার সঙ্গে দেশ ছাড়েন ফরিদ। প্রথমে তারা পাকিস্তানে যান। সেখানে এক দুর্ঘটনায় তার পা হারান তিনি। পরে দালালরা তাকে তুরস্কে নিয়ে যায়। এরপর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ব্র্যাক জানায়, গত ১৮ আগস্ট ভোর সোয়া ৫টার দিকে ‘টিকে-৭১২’ ফ্লাইটে তুরস্ক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফরিদ। দীর্ঘদিন বাংলায় কথা বলার সুযোগ না থাকায় তিনি ভালোভাবে বাংলা বলতে পারছিলেন না। নিজের নাম, বাবা-মায়ের নামসহ কয়েকটি বিচ্ছিন্ন তথ্য দিতে পারছিলেন।
পরিবারের সন্ধানের জন্য বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে তাকে ব্র্যাকের আশকোনা মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে নেওয়া হয়। পরে ব্র্যাকের কর্মীরা তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিবারের সন্ধানে কাজ শুরু করেন।
দেশে ফেরার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পালং ইউনিয়নের নাছির পাড়ায় ফরিদের পরিবারের সন্ধান পাওয়া যায়। পরে ব্র্যাকের কক্সবাজার মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরিবারের সন্ধান পাওয়ার পর বুধবার বিকেলে ফরিদের সঙ্গে স্বজনদের কথা বলিয়ে দেওয়া হয়। এ সময় ফরিদ তার ভাই সৈয়দ আলমকে জিজ্ঞেস করেন, তার হাতে একটি আঙুল কম ছিল কি না। সৈয়দ আলম বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দ আলম জানান, তাদের বাবা আয়ুব আলী পাকিস্তানে রয়েছেন। তিন ভাই ও এক বোনের মধ্যে ফরিদ সবার বড়। তুরস্কে যাওয়ার পর পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।
দীর্ঘ ২৫ বছর পর ভাইকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার। আর বড় ছেলের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করা বৃদ্ধা মা নূরজাহান বেগমও এবার ফিরে পাবেন তার হারিয়ে যাওয়া সন্তানকে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন