নজর বিডি

কয়েক ঘণ্টার চিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে নেওয়ার পর আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়। বিষয়টি তার দল পিটিআই নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আদিয়ালা কারাগার থেকে ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। আদালত তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও তার ব্যক্তিগত চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশও দেয়।

আদালতের নির্দেশের পর ধারণা করা হয়েছিল, ইমরান খানকে কয়েক দিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে স্বাস্থ্য পরীক্ষা শেষে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আবার কারাগারে নেওয়া হয়।

ইমরানকে হাসপাতালে নেওয়ার সময় ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। হাসপাতাল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

ইমরান খানের আইনজীবীরা দাবি করে আসছেন, দীর্ঘদিন কারাবন্দি থাকায় তার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে, চিকিৎসা পরীক্ষায় তাৎক্ষণিক জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা পাওয়া যায়নি।

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন এবং বিভিন্ন মামলায় দণ্ডিত হয়েছেন। তিনি ও তার দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে; তবে পাকিস্তান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

বিষয় : কয়েক ঘণ্টার চিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কয়েক ঘণ্টার চিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খান

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে নেওয়ার পর আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়। বিষয়টি তার দল পিটিআই নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আদিয়ালা কারাগার থেকে ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। আদালত তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও তার ব্যক্তিগত চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশও দেয়।

আদালতের নির্দেশের পর ধারণা করা হয়েছিল, ইমরান খানকে কয়েক দিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে স্বাস্থ্য পরীক্ষা শেষে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আবার কারাগারে নেওয়া হয়।

ইমরানকে হাসপাতালে নেওয়ার সময় ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। হাসপাতাল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

ইমরান খানের আইনজীবীরা দাবি করে আসছেন, দীর্ঘদিন কারাবন্দি থাকায় তার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে, চিকিৎসা পরীক্ষায় তাৎক্ষণিক জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা পাওয়া যায়নি।

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন এবং বিভিন্ন মামলায় দণ্ডিত হয়েছেন। তিনি ও তার দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে; তবে পাকিস্তান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত