নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নিকুঞ্জ রানার্স ফুটবলে চ্যাম্পিয়ন ইচ্ছামতি

রাজধানীর খিলক্ষেতের এ অ্যান্ড এ এমএস গ্রাউন্ড ভেন্যু-১-এ আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে ‘নিকুঞ্জ রানার্স ফুটবল ম্যাচ-২০২৬’। 

সকাল ৮টায় শুরু হওয়া এ আয়োজনে চারটি দল অংশ নেয়। দলগুলো হলো—ইচ্ছামতি, গোমতি, বংশী ও তিতাস।

ইচ্ছামতি দলের অধিনায়ক ছিলেন রেজা, গোমতির শওকত, বংশীর ওবায়েদ এবং তিতাসের পাপ্পু। 

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বংশী ও ইচ্ছামতি দল ফাইনালে মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। 

শেষ পর্যন্ত টাইব্রেকারে বংশীকে হারিয়ে ‘নিকুঞ্জ রানার্স ফুটবল ম্যাচ-২০২৬’-এর শিরোপা জিতে নেয় ইচ্ছামতি।

খেলা পরিচালনা করেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন তরফদার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নিকুঞ্জ রানার্স’-এর ডিরেক্টর অ্যান্ড অ্যাডমিন এ এম আইয়ুব এবং ‘প্রভাতী মেলা’র সভাপতি মোশারফ হোসেন চৌধুরী। 

পুরস্কার বিতরণ করেন মোশারফ হোসেন চৌধুরী, খালেদ হোসেন তরফদার ও হোসাইন আহমেদ।

আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

‘নিকুঞ্জ রানার্স ফুটবল ম্যাচ-২০২৬’ আয়োজনটি আর্থিকভাবে সহযোগিতা করেছেন আজিজ ভূঁইয়া, ড. হালিমুজ্জামান, মোহাম্মদ ইসমাইল হোসেন ও ইঞ্জিনিয়ার খালেদ হোসেন তরফদার।

বিষয় : নিকুঞ্জ রানার্স ফুটবলে চ্যাম্পিয়ন ইচ্ছামতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নিকুঞ্জ রানার্স ফুটবলে চ্যাম্পিয়ন ইচ্ছামতি

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর খিলক্ষেতের এ অ্যান্ড এ এমএস গ্রাউন্ড ভেন্যু-১-এ আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে ‘নিকুঞ্জ রানার্স ফুটবল ম্যাচ-২০২৬’। 

সকাল ৮টায় শুরু হওয়া এ আয়োজনে চারটি দল অংশ নেয়। দলগুলো হলো—ইচ্ছামতি, গোমতি, বংশী ও তিতাস।

ইচ্ছামতি দলের অধিনায়ক ছিলেন রেজা, গোমতির শওকত, বংশীর ওবায়েদ এবং তিতাসের পাপ্পু। 

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বংশী ও ইচ্ছামতি দল ফাইনালে মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। 

শেষ পর্যন্ত টাইব্রেকারে বংশীকে হারিয়ে ‘নিকুঞ্জ রানার্স ফুটবল ম্যাচ-২০২৬’-এর শিরোপা জিতে নেয় ইচ্ছামতি।

খেলা পরিচালনা করেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন তরফদার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নিকুঞ্জ রানার্স’-এর ডিরেক্টর অ্যান্ড অ্যাডমিন এ এম আইয়ুব এবং ‘প্রভাতী মেলা’র সভাপতি মোশারফ হোসেন চৌধুরী। 

পুরস্কার বিতরণ করেন মোশারফ হোসেন চৌধুরী, খালেদ হোসেন তরফদার ও হোসাইন আহমেদ।

আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

‘নিকুঞ্জ রানার্স ফুটবল ম্যাচ-২০২৬’ আয়োজনটি আর্থিকভাবে সহযোগিতা করেছেন আজিজ ভূঁইয়া, ড. হালিমুজ্জামান, মোহাম্মদ ইসমাইল হোসেন ও ইঞ্জিনিয়ার খালেদ হোসেন তরফদার।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত