ভারতের ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে ২৪ জন ক্রুসহ পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা ২৪ জনের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
‘এমভি ওশন উইনার’ নামের জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে সেটি ডুবে যাওয়ার তথ্য নিশ্চিত হয়।
ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। এরপর শুরু হয় অনুসন্ধান ও উদ্ধার অভিযান।
অভিযানে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর পাশাপাশি আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজকেও যুক্ত করা হয়। পরে প্রায় রাত ৮টার দিকে দুটি লাইফ র্যাফট থেকে দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুজন ছাড়া বাকি ২২ জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
জাহাজটি ঠিক কী কারণে ডুবে গেছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি নিখোঁজ নাবিকদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন