নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণীয় দিন হিসেবে মুসলিম উম্মাহর কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে একই তারিখে তিনি ইন্তেকাল করেন।

মহানবী (সা.)-এর জন্মের আগে আরব সমাজ নানা অনাচার, অরাজকতা, হানাহানি ও মূর্তিপূজায় নিমজ্জিত ছিল। ইতিহাসে এ সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অজ্ঞতার যুগ বলা হয়। মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে মহান আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন।

শৈশব থেকেই মহানবী (সা.) সত্যবাদিতা, আমানতদারি ও মানবিক গুণাবলির জন্য সুপরিচিত ছিলেন। তিনি প্রায়ই হেরা পর্বতের গুহায় ধ্যান ও ইবাদতে সময় কাটাতেন। ২৫ বছর বয়সে বিবি খাদিজা (রা.)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন।

মহানবী (সা.) মানুষের মধ্যে শান্তি, ন্যায়, সাম্য, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার শিক্ষা প্রতিষ্ঠা করেন। তাঁর জীবন ও আদর্শ মুসলিমদের জন্য অনুসরণীয় পথনির্দেশনা হিসেবে বিবেচিত।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব থেকে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ আয়োজনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। জামায়াতে ইসলামী ও দলটির বিভিন্ন সংগঠন ‘সিরাতুন্নবী (সা.)’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। আজ বাদ আসর বাংলামোটরে দলীয় কার্যালয়ে ‘মেহফিলে ইশক রাসুল (সা.)’ ও নাত-সন্ধ্যার আয়োজন করেছে এনসিপি।

বিষয় : আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত