মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
আজ লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, “আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়। তারা আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত।”
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, “একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের পেনশন জটিলতা তিনি নিরসন করেছেন।”
নারী সমাজকে এগিয়ে নিতে এবং শিক্ষার হার বাড়াতে মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার চার শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন পানিসম্পদমন্ত্রী।
লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফসহ অন্যান্যরা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন