পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ধর্মীয় এ অনুষ্ঠানকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাব।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে ২৫ আগস্ট ২০২৬ তারিখে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট ২০২৬ তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ উপলক্ষে সারাদেশে মুসল্লিরা ইবাদত-বন্দেগি, সালাত ও জিকিরসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবেন।
র্যাব জানায়, জাতীয় পর্যায়ের বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে। এবারও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সংস্থাটি।
নিরাপত্তার অংশ হিসেবে র্যাবের প্রতিটি ব্যাটালিয়নকে সম্ভাব্য নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হবে। ঝুঁকি পর্যালোচনা করে অনুষ্ঠানের নিরাপত্তায় আগে থেকেই ‘স্কেলিটন ফোর্স’ মোতায়েন করা হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ ও নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে হামলা, নাশকতামূলক কর্মকাণ্ড ও অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন বিতর্কিত বা উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়েও সতর্ক নজরদারি রাখা হচ্ছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড শনাক্ত করতে সাইবার পেট্রোলিংও বিশেষভাবে জোরদার করা হয়েছে।
র্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানিয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
র্যাবের আশা, জনসচেতনতা ও সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন