দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে মার্চ মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে চারজনের মৃত্যু হলো। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মৃত্যু হলো ২১ জনের।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। তাঁদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১১ জন ভর্তি হন।
চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১ হাজার ৫৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে নারী ৫৮৬ জন ও পুরুষ ১ হাজার ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ২৪৬ জন এ রোগে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন। তবে ডেঙ্গুর এসব রেকর্ড ভেঙে যায় গত বছর (২০২৩)। গত বছর মোট মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের, আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজারের বেশি।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন