নজর বিডি

গণভবন থেকে লুট হওয়া ৮লাখ টাকা উদ্ধার

গণভবন থেকে লুট হওয়া ৮লাখ টাকা উদ্ধার
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশ ত্যাগ করেন এই সুযোগে গণভবন  ‍লুট করার সময় গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক লুট করেন। পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লুট হওয়া ওই টাকা ভাগাভাগির দ্বন্দ্বের জেরে ফোন করে ধরিয়ে দিয়েছে একজন। সেখান থেকে ৮ লাখ টাকাসহ একটি সিন্দুক উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার বটতলা এলাকা থেকে টাকাসহ সিন্দুকটি উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের এক কর্মকর্তা। র‍্যাব সূত্র জানায়, গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক নিয়ে যান। তাদের একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে ছিল। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও র‍্যাব-২ এর একটি দল রায়ের বাজারের একটি বাড়ি থেকে ৮ লাখ টাকা উদ্ধার করে। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরে বিক্ষুব্ধ জনতা গণভবনে হামলা ও লুটপাট চালান। হাজার হাজার মানুষ গণভবন থেকে টাকা, আসবাব, শাড়ি-গয়না, এমনকি হাঁস-মুরগিও পুকুরে থাকা মাছ লুট করে নিয়ে যান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গণভবন থেকে লুট হওয়া ৮লাখ টাকা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৪

featured Image
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশ ত্যাগ করেন এই সুযোগে গণভবন  ‍লুট করার সময় গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক লুট করেন। পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লুট হওয়া ওই টাকা ভাগাভাগির দ্বন্দ্বের জেরে ফোন করে ধরিয়ে দিয়েছে একজন। সেখান থেকে ৮ লাখ টাকাসহ একটি সিন্দুক উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার বটতলা এলাকা থেকে টাকাসহ সিন্দুকটি উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের এক কর্মকর্তা। র‍্যাব সূত্র জানায়, গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক নিয়ে যান। তাদের একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে ছিল। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও র‍্যাব-২ এর একটি দল রায়ের বাজারের একটি বাড়ি থেকে ৮ লাখ টাকা উদ্ধার করে। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরে বিক্ষুব্ধ জনতা গণভবনে হামলা ও লুটপাট চালান। হাজার হাজার মানুষ গণভবন থেকে টাকা, আসবাব, শাড়ি-গয়না, এমনকি হাঁস-মুরগিও পুকুরে থাকা মাছ লুট করে নিয়ে যান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত