নজর বিডি

বিএনপি নেতা হেলাল তালুকদারের পিতার মৃত্যু বার্ষিকী পালন

দক্ষিণখানে বিএনপি নেতা হেলাল তালুকদারের পিতা শাজাহান তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার দক্ষিণখানের ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদ মাদরাসা মাঠে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো: আমিনুল হক। যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। যুগ্ন আহ্বায়ক এস এম জাহাঙ্গির।যুগ্ন আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ। দোয়া মাহফিলে হেলাল তালুকদার বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি বাবার মৃত্যু বার্ষিকীতে উপস্থিত হতে পারিনি।র‌্যাব পুলিশ ডিবি এসে আমার বাসা ঘেরাও করেছে।আমার একটাই দোষ ছিল আমি বিএনপি করি।আপনারা আমার দাওয়াতে এসেছেন আমি অনেক খুশি হয়েছি। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। এছাড়াও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এসময় উত্তরা বিএনপির সকল অঙ্গসংঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে কয়েক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিএনপি নেতা হেলাল তালুকদারের পিতার মৃত্যু বার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৫

featured Image
দক্ষিণখানে বিএনপি নেতা হেলাল তালুকদারের পিতা শাজাহান তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার দক্ষিণখানের ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদ মাদরাসা মাঠে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো: আমিনুল হক। যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। যুগ্ন আহ্বায়ক এস এম জাহাঙ্গির।যুগ্ন আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ। দোয়া মাহফিলে হেলাল তালুকদার বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি বাবার মৃত্যু বার্ষিকীতে উপস্থিত হতে পারিনি।র‌্যাব পুলিশ ডিবি এসে আমার বাসা ঘেরাও করেছে।আমার একটাই দোষ ছিল আমি বিএনপি করি।আপনারা আমার দাওয়াতে এসেছেন আমি অনেক খুশি হয়েছি। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। এছাড়াও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এসময় উত্তরা বিএনপির সকল অঙ্গসংঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে কয়েক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত