নজর বিডি

পুলিশি কার্যক্রম জোরদারে গ্রেফতার ১৭৪

পুলিশি কার্যক্রম জোরদারে গ্রেফতার ১৭৪
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মহানগরে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে আগের ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০ থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহলদল দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁচজন ডাকাত, ১৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, ছয় জন চোর, ১৮ জন মাদক কারবারি, ৪৩ জন পরোয়ানাভুক্তসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত দুটি চাপাতি, একটি চাকু, একটি ছুরি, একটি কুড়াল, পাঁচটি মোবাইল ফোন, একটি প্রাইভেট কার ও নগদ ১২ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়। জব্দ মাদকের মধ্যে রয়েছে এক হাজার ৫৪৭ পিস ইয়াবা ও ১০৬ কেজি ১৫১ গ্রাম গাঁজা। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পুলিশি কার্যক্রম জোরদারে গ্রেফতার ১৭৪

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত