রাশিয়া ও ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান ওয়াকার
ঢাকা, ০৬ এপ্রিল ২০২৫ (রবিবার):
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ (০৬ এপ্রিল) রাশিয়ার উদ্দেশে সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন। রাশিয়া সফর শেষে তিনি ১০ এপ্রিল ক্রোয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন।
এই সফরের অংশ হিসেবে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন। সফরকালীন সময়ে তিনি উভয় দেশের কিছু সামরিক স্থাপনা ও সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।
সরকারি এ সফর শেষে সেনাবাহিনী প্রধান ১২ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশে ফিরে আসবেন।

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন