খুলনায় ৩১ জন গ্রেপ্তার
খুলনার ময়লাপোঁতা ও শিববাড়ী এলাকায় কেএফসি, ডোমিনোজ পিৎজা ও বাটার শোরুমে হামলার ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এসব ঘটনা ঘটেছে কেএমপি’র সোনাডাঙ্গা থানার আওতাধীন এলাকায়। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আরও জড়িতদের শনাক্ত করা হচ্ছে।
সিলেটে ১৪ জন গ্রেপ্তার
সিলেট নগরের মিরবক্সটুলা এলাকাসহ বিভিন্ন স্থানে কেএফসি, বাটা, ইউনিমার্ট ও অন্যান্য প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ১৪ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে, যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
গাজীপুরে গ্রেপ্তার ৪
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ চলাকালে তিনটি রেস্টুরেন্ট ও একটি বাটা শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে গাছা থানা। এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৫

আপনার মতামত লিখুন