নজর বিডি

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা পরে ঝলসে দেয়া হয় মুখ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাত বছর বয়সী শিশু আকলিমা আক্তার জুঁই নিখোঁজের এক দিন পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পাশের জেলা পাবনার চাটমোহর উপজেলার হরিপুর এলাকায় একটি পাটক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। জুঁই বড়াইগ্রামের গাড়ফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় এক হেফজখানার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। পরিবার জানায়, সে সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন সকালে স্থানীয়রা চাটমোহরের পাটক্ষেতে মুখ ঝলসানো অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মুখ ঝলসে দেওয়া হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল চাটমোহর থানার অন্তর্গত হওয়ায় মামলাটি সেখানে লিপিবদ্ধ হবে। হত্যাকারীদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা পরে ঝলসে দেয়া হয় মুখ

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৫

featured Image
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাত বছর বয়সী শিশু আকলিমা আক্তার জুঁই নিখোঁজের এক দিন পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পাশের জেলা পাবনার চাটমোহর উপজেলার হরিপুর এলাকায় একটি পাটক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। জুঁই বড়াইগ্রামের গাড়ফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় এক হেফজখানার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। পরিবার জানায়, সে সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন সকালে স্থানীয়রা চাটমোহরের পাটক্ষেতে মুখ ঝলসানো অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মুখ ঝলসে দেওয়া হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল চাটমোহর থানার অন্তর্গত হওয়ায় মামলাটি সেখানে লিপিবদ্ধ হবে। হত্যাকারীদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত