নজর বিডি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এইচডিএফ এ্যাপারেলস্ লিমিটেড কারখানার শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৫

featured Image
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এইচডিএফ এ্যাপারেলস্ লিমিটেড কারখানার শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত