নজর বিডি

চলন্ত ট্রেনে নারী ধর্ষণ: ৯৯৯-এ কলে সান্তাহারে গ্রেপ্তার ১

ঢাকা থেকে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ চলন্ত ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তৎপরতায় আবু বক্কর সিদ্দিক (২২) নামের এক ক্যান্টিন বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) রাতে ভুক্তভোগী নারী (৪৪) ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে টিকিট ছাড়াই ভুলবশত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েন। ট্রেনে নিরাপত্তাকর্মীদের জেরার মুখে পড়লে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে তাকে ক্যান্টিন বয়দের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক ও তার দুই সহযোগী মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার পরপরই ভুক্তভোগী নারী চলন্ত ট্রেন থেকে কান্নাকাটি করে ৯৯৯ নম্বরে ফোন দেন। ৯৯৯ দ্রুত ট্রেনের অবস্থান শনাক্ত করে পরবর্তী স্টপেজ সান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি জানায়।

পরবর্তীতে ট্রেনটি পাবনার সান্তাহার স্টেশনে পৌঁছালে রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং অভিযুক্ত ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বক্কর নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় যুক্ত অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : চলন্ত ট্রেনে নারী ধর্ষণ: ৯৯৯-এ কলে সান্তাহারে গ্রেপ্তার ১

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত ট্রেনে নারী ধর্ষণ: ৯৯৯-এ কলে সান্তাহারে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা থেকে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ চলন্ত ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তৎপরতায় আবু বক্কর সিদ্দিক (২২) নামের এক ক্যান্টিন বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) রাতে ভুক্তভোগী নারী (৪৪) ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে টিকিট ছাড়াই ভুলবশত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েন। ট্রেনে নিরাপত্তাকর্মীদের জেরার মুখে পড়লে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে তাকে ক্যান্টিন বয়দের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক ও তার দুই সহযোগী মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার পরপরই ভুক্তভোগী নারী চলন্ত ট্রেন থেকে কান্নাকাটি করে ৯৯৯ নম্বরে ফোন দেন। ৯৯৯ দ্রুত ট্রেনের অবস্থান শনাক্ত করে পরবর্তী স্টপেজ সান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি জানায়।

পরবর্তীতে ট্রেনটি পাবনার সান্তাহার স্টেশনে পৌঁছালে রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং অভিযুক্ত ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বক্কর নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় যুক্ত অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত