নজর বিডি

গোপনে বিয়ে, পাঁচ মাসেই বাদশাহ-ইশার বিচ্ছেদ

ভারতীয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির গোপনে অনুষ্ঠিত বিয়ের পাঁচ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে যৌথ বার্তার মাধ্যমে তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান।

 ২০২১ সালে এক পার্টিতে বন্ধুদের মাধ্যমে বাদশাহ ও ইশার পরিচয় হয় এবং পরবর্তীতে তা প্রেমের সম্পর্কে গড়ায়। ২০২৬ সালের মার্চ মাসে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। প্রথমে গোপন রাখলেও পরে ইশার মা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করার পর বিষয়টি জানাজানি হয়।বিয়ের কয়েক মাস পর থেকেই সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন ওঠে। অবশেষে দুই পক্ষই পারস্পরিক সম্মান বজায় রেখে যৌথ সম্মতিতে বিচ্ছেদের কথা নিশ্চিত করে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান।ইনস্টাগ্রামের 'আস্ক মি এনিথিং' সেশনে প্রথম বিয়ের কথা স্বীকার করেছিলেন ইশা রিখি। এটি বাদশাহর দ্বিতীয় বিচ্ছেদ। এর আগে ২০১২ সালে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেন এবং ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। প্রথম সংসারে তাঁর একটি সন্তান রয়েছে।

বিষয় : গোপনে বিয়ে, পাঁচ মাসেই বাদশাহ-ইশার বিচ্ছেদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গোপনে বিয়ে, পাঁচ মাসেই বাদশাহ-ইশার বিচ্ছেদ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতীয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির গোপনে অনুষ্ঠিত বিয়ের পাঁচ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে যৌথ বার্তার মাধ্যমে তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান।

 ২০২১ সালে এক পার্টিতে বন্ধুদের মাধ্যমে বাদশাহ ও ইশার পরিচয় হয় এবং পরবর্তীতে তা প্রেমের সম্পর্কে গড়ায়। ২০২৬ সালের মার্চ মাসে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। প্রথমে গোপন রাখলেও পরে ইশার মা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করার পর বিষয়টি জানাজানি হয়।বিয়ের কয়েক মাস পর থেকেই সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন ওঠে। অবশেষে দুই পক্ষই পারস্পরিক সম্মান বজায় রেখে যৌথ সম্মতিতে বিচ্ছেদের কথা নিশ্চিত করে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান।ইনস্টাগ্রামের 'আস্ক মি এনিথিং' সেশনে প্রথম বিয়ের কথা স্বীকার করেছিলেন ইশা রিখি। এটি বাদশাহর দ্বিতীয় বিচ্ছেদ। এর আগে ২০১২ সালে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেন এবং ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। প্রথম সংসারে তাঁর একটি সন্তান রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত