নজর বিডি
প্রকাশ : সোমবার, ২১ এপ্রিল ২০২৫

ডিপ্লোমা কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) দিনাজপুর প্রেসক্লাবে সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের দিনাজপুর শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী চলা এই কর্মসূচিতে জেলার সাতটি নার্সিং ইনস্টিটিউটের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় রোকনুজ্জামান রনি, শ্রাবণী আক্তার, সাকিব রায়হানসহ অন্যান্যরা ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাস করে তারা নার্সিং ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারেন। তিন বছর ডিপ্লোমা কোর্স ও ছয় মাস ইন্টার্নশিপ করার পরেও চাকরির ক্ষেত্রে তাদের এইচএসসি পাশের সমমান ধরা হয়। যা মূলত এক প্রকার বৈষম্য। তাই এই বৈষম্য নিরসন ও ডিপ্লোমা কোর্সকে স্নাতক বা ডিগ্রি পাস কোর্সের সমমান করার দাবিতে তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের এই এই যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন বা মেনে নেয়া না হলে আরও কঠোর হুঁশিয়ারি হুঁশিয়ারিও দেন তারা।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডিপ্লোমা কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে দিনাজপুরে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৫

featured Image
দিনাজপুরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) দিনাজপুর প্রেসক্লাবে সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের দিনাজপুর শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী চলা এই কর্মসূচিতে জেলার সাতটি নার্সিং ইনস্টিটিউটের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় রোকনুজ্জামান রনি, শ্রাবণী আক্তার, সাকিব রায়হানসহ অন্যান্যরা ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাস করে তারা নার্সিং ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারেন। তিন বছর ডিপ্লোমা কোর্স ও ছয় মাস ইন্টার্নশিপ করার পরেও চাকরির ক্ষেত্রে তাদের এইচএসসি পাশের সমমান ধরা হয়। যা মূলত এক প্রকার বৈষম্য। তাই এই বৈষম্য নিরসন ও ডিপ্লোমা কোর্সকে স্নাতক বা ডিগ্রি পাস কোর্সের সমমান করার দাবিতে তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের এই এই যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন বা মেনে নেয়া না হলে আরও কঠোর হুঁশিয়ারি হুঁশিয়ারিও দেন তারা।  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত