নজর বিডি

রাজধানীর খিলক্ষেতে সেনাবাহিনীর হাতে দুই চাঁদাবাজ গ্রেফতার

গতকাল মঙ্গলবার রাত ১২টায় সেনাবাহিনী খিলক্ষেত বাজার এলাকা থেকে ২ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদা আদায় করার অভিযোগে মোঃ আব্দুর রহিম এবং মনির হোসেন লিটন নামক এ দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, উক্ত দুইজন চাঁদাবাজ নিয়মিতভাবে খিলক্ষেত এলাকার বিভিন্ন দোকানপাট হতে দৈনিক হারে চাঁদা আদায় করে থাকে। এছাড়াও চাঁদাবাজ মোঃ মনির হোসেন লিটনের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন ধরণের ৮টি মামলা রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য খিলক্ষেত থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, আমরা আজ বুধবার তাদেরকে কোর্টে পাঠিয়েছি এবং মাননীয় আদালত তাদেরকে জেলে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রাজধানীর খিলক্ষেতে সেনাবাহিনীর হাতে দুই চাঁদাবাজ গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৫

featured Image
গতকাল মঙ্গলবার রাত ১২টায় সেনাবাহিনী খিলক্ষেত বাজার এলাকা থেকে ২ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদা আদায় করার অভিযোগে মোঃ আব্দুর রহিম এবং মনির হোসেন লিটন নামক এ দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, উক্ত দুইজন চাঁদাবাজ নিয়মিতভাবে খিলক্ষেত এলাকার বিভিন্ন দোকানপাট হতে দৈনিক হারে চাঁদা আদায় করে থাকে। এছাড়াও চাঁদাবাজ মোঃ মনির হোসেন লিটনের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন ধরণের ৮টি মামলা রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য খিলক্ষেত থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, আমরা আজ বুধবার তাদেরকে কোর্টে পাঠিয়েছি এবং মাননীয় আদালত তাদেরকে জেলে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত