ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে গণশুনানি ও মতবিনিময় সভায় ডিএনসিসির প্রশাসক এজাজ রহমান বলেন, ৩০ মের মধ্যে সব গুলো রাস্তা সংস্কার করা হবে।
২৪ এপ্রিল ২০২৫ ইং বৃহস্পতিবার বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
আগত ৪৭ ৪৮ ও ৪৯ ৫০ নং ওয়ার্ডের স্থানীয়দের কথা শোনার পর সকলের উদ্যশ্যে তিনি বলেন, নতুন যে ওয়ার্ড গুলি হয়েছে সে গুলোর সমস্যা সমাধানে সবার আগে কাজ করা হবে। সেখানে খেলার মাঠ, লাইব্রেরি, পাবলিক স্পেস করা হবে। আশিয়ান সিটি যদি কোন রাস্তা বন্ধ করে রাখে আমাকে জানাবেন। আমি নিজে যাবো এবং ভেঙে দেবো।
তিনি বলেন, চাঁদাবাজদের তথ্য দিন আমি নিজে গিয়ে ধরে নিয়ে আসবো।
রাস্তা অসাভাবিকভাবে উচা করা হচ্ছে। যেটা ঠিক না। রাস্তার স্টান্ডার্ড উচ্চতা থাকা উচিত।
বুয়েট থেকে অনুমোদিত রিক্সা যদি কেউ করে তাহলে আমরা লাইসেন্স দিব।ভ্যান গাড়িতে করে দোকান থেকে বাজার করা বন্ধ করতে হবে। ব্যাটারি চালিত রিক্সায় চড়া বন্ধ করুন। আগে নিজেরা পরিহার করুন। পরে আমরা ব্যবস্থা নিচ্ছি।
এসময় তিনি হোল্ডিং ট্যাক্স পরিশোধে সবাইকে আহবান জানান। তিনি বলেন, ১৮ সাল থেকে শুধুমাত্র হোল্ডিং ট্যাক্স দিলে চলবে। আমরা মেলা করবো আপনারা আসেন আপনাদের আপিলের প্রেক্ষিতে আমরা কমিয়ে দেবো।
এসময় অঞ্চল ৭ এর নির্বাহী কর্মকর্তা খয়বার রহমান। প্রধান প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদসহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন