নজর বিডি

গাজীপুরে ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার

গাজীপুরে ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর বিটের তেলিহাটি ও পেলাইদ মৌজায় একটি বড় উচ্ছেদ অভিযান পরিচালিত করে ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, ঢাকা বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে সদ্য নির্মিত ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযানের মাধ্যমে প্রায় চার একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়। উদ্ধার করা বনভূমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গাজীপুরে ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৫

featured Image
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর বিটের তেলিহাটি ও পেলাইদ মৌজায় একটি বড় উচ্ছেদ অভিযান পরিচালিত করে ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, ঢাকা বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে সদ্য নির্মিত ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযানের মাধ্যমে প্রায় চার একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়। উদ্ধার করা বনভূমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত