নজর বিডি

অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: ডা. ইরান

জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদদের রক্তের সাথে যারাই বেঈমানী করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের অর্জনকে ব্যার্থ করতে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতা বন্ধে রাজনৈতিক দলগুলো উদাসীন। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচারের কথা বললেও বাস্তবে তারা ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে। এখনো আহত নিহতদের চুড়ান্ত তালিকা ও ক্ষতিপুরন করতে পারেনি সরকার। তিনি আজ (শনিবার) দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, ডক্টর মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডোর প্রদানের আগে দেশের রাজনৈতিক দলের সাথে মতামত নেয়া উচিত ছিল। তাকে প্রশ্নবিদ্ধ করতে ফ্যাসিবাদের দোসর উপদেষ্টা ও আমলারা দেশবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকারকে বিতর্কিত করতে অপতৎপরতা চালাচ্ছে। নগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, নগর সহ সভাপতি ডাঃ ইউসুফ আলী পাটোয়ারী, উত্তরের সাধারণ সম্পাদক মোঃ আরিফ সরকার, শ্রম বিষয়ক সম্পাদক এনামুল হক, খিলগাঁও থানা সমন্বয়কারী মোঃ সাব্বির আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদ, পল্টন থানা সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ মিথুন ও ছাত্রমিশনের অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: ডা. ইরান

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৫

featured Image
জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদদের রক্তের সাথে যারাই বেঈমানী করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের অর্জনকে ব্যার্থ করতে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতা বন্ধে রাজনৈতিক দলগুলো উদাসীন। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচারের কথা বললেও বাস্তবে তারা ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে। এখনো আহত নিহতদের চুড়ান্ত তালিকা ও ক্ষতিপুরন করতে পারেনি সরকার। তিনি আজ (শনিবার) দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, ডক্টর মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডোর প্রদানের আগে দেশের রাজনৈতিক দলের সাথে মতামত নেয়া উচিত ছিল। তাকে প্রশ্নবিদ্ধ করতে ফ্যাসিবাদের দোসর উপদেষ্টা ও আমলারা দেশবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকারকে বিতর্কিত করতে অপতৎপরতা চালাচ্ছে। নগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, নগর সহ সভাপতি ডাঃ ইউসুফ আলী পাটোয়ারী, উত্তরের সাধারণ সম্পাদক মোঃ আরিফ সরকার, শ্রম বিষয়ক সম্পাদক এনামুল হক, খিলগাঁও থানা সমন্বয়কারী মোঃ সাব্বির আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদ, পল্টন থানা সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ মিথুন ও ছাত্রমিশনের অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত