নজর বিডি

যানজট নিরসনে কাজ করবে কয়েকটি সংস্থা-এজাজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, যানজট নিরসনে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি কর্তৃপক্ষ। শনিবার (৩ মে) প্রগতি সরণির বিকল্প জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এর ২য় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডোর খোলার বিষয়ে সরজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এ তিনটি করিডোর যদি খুলে দেওয়া যায় তাহলে প্রগতি সরণি এলাকার যানজট কমে যাবে তা ছাড়া আশপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় থাকবে। প্রগতি সরণির বিভিন্ন বেশ কয়েকটি পয়েন্টে মেট্রোরেলের নির্মাণ কাজ চলমান থাকায় আশপাশের এলাকাগুলোতে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে ফলে জনদুর্ভোগ বাড়ছে। এ সমস্যা সমাধানের জন্য কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

যানজট নিরসনে কাজ করবে কয়েকটি সংস্থা-এজাজ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৫

featured Image
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, যানজট নিরসনে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি কর্তৃপক্ষ। শনিবার (৩ মে) প্রগতি সরণির বিকল্প জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এর ২য় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডোর খোলার বিষয়ে সরজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এ তিনটি করিডোর যদি খুলে দেওয়া যায় তাহলে প্রগতি সরণি এলাকার যানজট কমে যাবে তা ছাড়া আশপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় থাকবে। প্রগতি সরণির বিভিন্ন বেশ কয়েকটি পয়েন্টে মেট্রোরেলের নির্মাণ কাজ চলমান থাকায় আশপাশের এলাকাগুলোতে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে ফলে জনদুর্ভোগ বাড়ছে। এ সমস্যা সমাধানের জন্য কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত