ভূমিসেবা এখন আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নয়, মিলছে ঘরের দোরগোড়ায়। সেই লক্ষ্যেই গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ। রোববার (২৫ মে) গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের আগে সকাল ১০টায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। ব্যান্ড বাজনার ছন্দে ও নানা প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণকারীরা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন শোভাযাত্রাটি। [caption id="attachment_11377" align="aligncenter" width="300"]
ভূমি মেলা ২০২৫; বর্ণাঢ্য র্যালি[/caption]
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. তারেক সুলতান। সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “ভূমিসেবায় গতিশীলতা ও স্বচ্ছতা আনতে এ মেলার আয়োজন একটি যুগান্তকারী পদক্ষেপ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবীর। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সাধারণ সেবাপ্রত্যাশীরা অংশগ্রহণ করেন।
মেলায় নাগরিকদের জন্য খতিয়ান প্রদান, নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ অন্যান্য সেবা সরাসরি প্রদান করা হচ্ছ। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৫

আপনার মতামত লিখুন