নড়াইল প্রতিনিধি : নিহতের বোন, ভাই, স্বজন ও গ্রামবাসিরা খাজা মোল্যা হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছেন। রোববার (২৫ মে) বিকালে লোহাগড়া উপজেলার পারইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত খাজা মোল্যার (৪৫) ছোট বোন সুমি বেগম, বড় ভাবি ফাতেমা বেগম, রুমা খানম, বড় ভাই সুরজ মোল্যা বক্তৃতা করেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।
অপর দিকে, একই ঘটনায় একইদিন বিকাল ৫ টার দিকে লোহাগড়া উপজেলা ইতনা ইউনিয়নের ইতনা বাজারে বিএনপি'র ইতনা ইউনিয়ন শাখার সভাপতি হত্যাকারী খুনি মো. পলাশ আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যু ও খুনের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদসহ তার বহিষ্কারের দাবিতে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ব্যানারে বিএনপি'র নেতৃবৃন্দ মানববন্দন করেন।
এসময় বক্তব্য দেন-লোহাগড়া উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শেখ রহমান রইচ উদ্দিন পলু, ইতনা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. হাবিবুর মোল্যা, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. কামাল সিকদার। তারা ইতনা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. পলাশ আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যু ও খুনের অভিযোগে তার দলীয় পদ থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রসঙ্গত, লোহাগড়া উপজেলার পারইছাখালী নিজ বাড়ি থেকে চা খাওয়ার উদ্দেশ্য বুধবার ( ১৪ মে) সকাল ৭ টার দিকে কুমারডাঙ্গা বাজারে আসেন খাজা মোল্যা। এসময় প্রতিপক্ষের পলাশ তার লোকজনকে নিয়ে খাজা মোল্যার উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন