বৈঠকে বাংলাদেশে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে পানি রিইউজ বা পুনঃ ব্যবহারের ওপরে বিস্তারিত আলোচনা হয়। পানি সম্পদ উপদেষ্টা জানান, পানি সম্পদ মন্ত্রণালয় শিল্পে বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন প্রথা বন্ধ করার নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে। তিনি বলেন, এই নীতিমালা অনুসারে শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহারের ক্ষেত্রে প্রাইসিং নির্ধারিত হবে এবং এতে করে শিল্পে ভূগর্ভস্থ পানি উত্তোলনের প্রথা বন্ধ হবে। এছাড়া টেকনোলজি ব্যবহারের মাধ্যমে কিভাবে শিল্পে কম পানি ব্যবহার করা করা যায় এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।রিজওয়ানা হাসান জানান, এখন একটি ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে, যারা গার্মেন্টস অ্যাসোসিয়েশন, টেক্সটাইল অ্যাসোসিয়েশন-সহ বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করবে কীভাবে শিল্পে ভূ-গর্ভস্থ পানি ব্যবহার নিয়ন্ত্রণে আনা যায়, পুনর্ব্যবহার বাড়ানো যায় এবং দূষিত পানি সরাসরি নদীতে ফেলা বন্ধ করা যায়। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহারের বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, এফআইসিসিআই এর সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি বৈঠকে উপদেষ্টা রিজওয়ানা হাসান উল্লেখ করেন। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই পানি ব্যবহার বিষয়ে উভয়পক্ষ একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৫

আপনার মতামত লিখুন