নজর বিডি

ঈদের চাঁদ দেখা গেছে ৭ জুন উদযাপিত হবে ঈদুল আজহা

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামি ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সভাটির আয়োজন করে ইসলামি ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সভায় বলা হয়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার (স্পারসো) অফিস থেকে পাওয়া তথ্য ও প্রতিবেদনের মূল্যায়নের পরে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে

চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা উদযাপিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঈদের চাঁদ দেখা গেছে ৭ জুন উদযাপিত হবে ঈদুল আজহা

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৫

featured Image

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামি ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সভাটির আয়োজন করে ইসলামি ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সভায় বলা হয়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার (স্পারসো) অফিস থেকে পাওয়া তথ্য ও প্রতিবেদনের মূল্যায়নের পরে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে

চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা উদযাপিত হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত