মুকসুদপুরে গলায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারালেন ২০ বছরের আন্না বেগম
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঘটে গেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। অটোভ্যানে যাত্রার সময় চলন্ত যানবাহনের চাকায় গলার ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে এক সন্তানের জননী আন্না বেগম (২০)-এর।
ঘটনাটি ঘটে ২৮ মে, বুধবার মুকসুদপুর উপজেলার টেকেরহাট-মুকসুদপুর সড়কের বাটিকামারী এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুর ইউনিয়নের লোহাইড় (উত্তরপাড়া) গ্রামের আক্কাস শেখের মেয়ে ও সোহেল মুন্সীর স্ত্রী আন্না বেগম বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে একটি চলন্ত অটোভ্যানে যাত্রা করছিলেন। পথে অটোভ্যানের পেছনের চাকার সঙ্গে তার গলার ওড়না পেঁচিয়ে গেলে তিনি দ্রুত রাস্তায় ছিটকে পড়ে যান।
https://www.youtube.com/watch?v=PcqUf3hsHjQ
দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি দেড় বছর বয়সী একটি শিশু পুত্র সন্তান রেখে গেছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন