স্থানীয়দের অভিযোগ, খিলক্ষেতের জলাবদ্ধতার মূল কারণ হলো দীর্ঘদিন ধরে জলাধার ভরাট ও পানি নিষ্কাশনের পথ দখল হয়ে যাওয়া। খিলক্ষেতের পানি নামার প্রধান তিনটি পথ - নামাপাড়া বরুয়া পুলিশ প্রজেক্টের পাশের খাল, তিনশ ফিট সড়কের পার্শ্ববর্তী খাল ও নিম্নাঞ্চল, এবং রেললাইনের পাশের ডোবা সবগুলোই আংশিক বা পুরোপুরি ভরাট হয়ে গেছে। বিশেষ করে নামাপাড়া বরুয়া খালটি সম্পূর্ণ ভরাট করে নির্মাণ করা হয়েছে আবাসিক স্থাপনা, যা পানি চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।বর্তমানে পানি নিস্কাসনে ধীরগতিতে চলছে খাল খনন ও সংস্কারের কাজ।তিনশ ফিট সড়কের পাশের খাল এবং মেট্রোরেল প্রকল্পের সংলগ্ন নিম্নাঞ্চলেও পানি আটকে জলাবদ্ধতার ভয়াবহতা আরও বাড়িয়েছে।এতে করে খিলক্ষেত বাজার, বোটঘাট, নামাপাড়া, আমতলা, বটতলা, উত্তরপাড়া, নয়ানগর, খাপাড়া, বেপারীপাড়া, মধ্যপাড়া সহ পুরো এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। হাঁটুসমান নোংরা পানি ভেঙে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষকে। স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে খাল-খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার কাজ দ্রুত সম্পন্ন না করলে আগামীতে খিলক্ষেত অঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৫

আপনার মতামত লিখুন