স্টাফ রিপোর্টার সুমাইয়া নূর প্রভা
প্রকাশ: ১১ ই জুন, ২০২৫
নতুন করে দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে।
তবে আপাতত এই পরীক্ষা সীমিত পরিসরে চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশীদ।
অধ্যাপক হালিমুর রশীদ জানান, প্রাথমিক পর্যায়ে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেখানে পরীক্ষা শুরু হবে। আগামী ১০ দিনের মধ্যে এই কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
প্রাথমিকভাবে করোনা পরীক্ষা চালু হবে ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে। তবে যেসব হাসপাতালে আগে থেকেই আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেসব স্থানেই শুরুতে এই সুবিধা পাওয়া যাবে।
দেশে বর্তমানে করোনা পরিস্থিতি পুরোপুরি আশঙ্কাজনক না হলেও ধীরে ধীরে সংক্রমণ বাড়ছে। গত বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যু হয়েছে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার সরঞ্জাম বাড়ানো এবং টিকাদান কার্যক্রম পুনরায় চালুর প্রয়োজনীয়তা রয়েছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জানিয়েছে, এপ্রিলের শেষ সপ্তাহে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র একজন, কিন্তু মে মাসের শেষ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫-এ। গবেষকদের মতে, দেশে এখন করোনার নতুন ধরন এক্সএফজি এবং এক্সএফসি শনাক্ত হয়েছে, যা অমিক্রনের জেএন-১ ভ্যারিয়েন্টের শক্তিশালী উপধরন।
করোনা সংক্রমণ মোকাবেলায় পরীক্ষার কিটের পর্যাপ্ত মজুত অত্যন্ত জরুরি হলেও বাস্তবতা ভিন্ন। রাজধানীর তিনটি বড় হাসপাতাল—ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ—এ খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে এখন কোনো করোনা পরীক্ষার কিট নেই। জনস্বাস্থ্যবিদেরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সরঞ্জাম সরবরাহের ওপর জোর দিয়েছেন। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৫

আপনার মতামত লিখুন