নজর বিডি

সাভারে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

সাভারে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এতে সাভার নবম পদাতিক ডিভিশন এর যৌথ উদ্যোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সোহেল, সম্রাট, সুমন, দুর্জয়, ও সমর। এই ছিনতাইকারী চক্রটি মূলত ঢাকা আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত প্রতিদিনই ছিনতাই করত। যৌথবাহিনী জানায়, প্রতিদিন ঢাকা আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই কুখ্যাত ছিনতাইকারী চক্রটি বিভিন্নভাবে বিভিন্ন স্থানে মহাসড়কে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো। https://youtu.be/K6noFzmgUWo
 পাঁচজন ছিনতাইকারীর মধ্যে সোহেল নামেরে এক ছিনতাইকারী হত্যা মামলার আসামি বলে জানায় যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে সুইস গিয়ার চাকু নগদ টাকা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যৌথ বাহিনী আরো জানায়, এই ছিনতাইকারী চক্রটির গ্রুপটি ঢাকা আরিচা মহাসড়কে আতঙ্ক হিসেবে যাত্রীদের কাছে ছিল। তাদের গ্রেফতার করায় মহাসড়ক ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আরো পড়ুন: গোপালগঞ্জে বিশেষ পুরুষ্কার পেলেন সার্জেন্ট শ্যামল

যৌথ বাহিনীর এ  অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন ও ক্যাপ্টেন শামীমসহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। রাতে আশুলিয়া থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। মহাসড়কে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে যৌথ বাহিনী কাজ করবে বলেও এসময় জানানো হয় ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাভারে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৫

featured Image
সাভারে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এতে সাভার নবম পদাতিক ডিভিশন এর যৌথ উদ্যোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সোহেল, সম্রাট, সুমন, দুর্জয়, ও সমর। এই ছিনতাইকারী চক্রটি মূলত ঢাকা আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত প্রতিদিনই ছিনতাই করত। যৌথবাহিনী জানায়, প্রতিদিন ঢাকা আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই কুখ্যাত ছিনতাইকারী চক্রটি বিভিন্নভাবে বিভিন্ন স্থানে মহাসড়কে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো। https://youtu.be/K6noFzmgUWo
 পাঁচজন ছিনতাইকারীর মধ্যে সোহেল নামেরে এক ছিনতাইকারী হত্যা মামলার আসামি বলে জানায় যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে সুইস গিয়ার চাকু নগদ টাকা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যৌথ বাহিনী আরো জানায়, এই ছিনতাইকারী চক্রটির গ্রুপটি ঢাকা আরিচা মহাসড়কে আতঙ্ক হিসেবে যাত্রীদের কাছে ছিল। তাদের গ্রেফতার করায় মহাসড়ক ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আরো পড়ুন: গোপালগঞ্জে বিশেষ পুরুষ্কার পেলেন সার্জেন্ট শ্যামল

যৌথ বাহিনীর এ  অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন ও ক্যাপ্টেন শামীমসহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। রাতে আশুলিয়া থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। মহাসড়কে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে যৌথ বাহিনী কাজ করবে বলেও এসময় জানানো হয় ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত