নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৮ জুন ২০২৫

লোহাগড়ায় মিতালী স্কুলে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধের আহ্বান

''মাদকসেবি শুধু সমাজেরই নয়, পরিবারেরও বড় সমস্যা''— ভয়াল মাদকের আগ্রাসনে দিন দিন বিপন্ন হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। তাই এই আগ্রাসন রোধে শিক্ষক সমাজ ও অভিভাবকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৩টায় নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মিতালী কিন্ডারগার্ডেন এন্ড স্কুলের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো: মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিউর রহমান সান্টু, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ বাপ্পি, ডা. জান্নাতুল ফেরদৌস (তন্বী), ডা. সৈয়দ আমিন সনেট, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান সালেহা রহমান, উপদেষ্টা মেজর (অব.) কাজী মঞ্জুরুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশিত হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভাগে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন উপস্থিত অতিথিরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

লোহাগড়ায় মিতালী স্কুলে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধের আহ্বান

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৫

featured Image

''মাদকসেবি শুধু সমাজেরই নয়, পরিবারেরও বড় সমস্যা''— ভয়াল মাদকের আগ্রাসনে দিন দিন বিপন্ন হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। তাই এই আগ্রাসন রোধে শিক্ষক সমাজ ও অভিভাবকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৩টায় নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মিতালী কিন্ডারগার্ডেন এন্ড স্কুলের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো: মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিউর রহমান সান্টু, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ বাপ্পি, ডা. জান্নাতুল ফেরদৌস (তন্বী), ডা. সৈয়দ আমিন সনেট, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান সালেহা রহমান, উপদেষ্টা মেজর (অব.) কাজী মঞ্জুরুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশিত হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভাগে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন উপস্থিত অতিথিরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত