নজর বিডি

জিপিডিএলের প্রতারক চক্রের মূল হোতা কামাল হোসেন গ্রেপ্তার

ঢাকা ২৫ জুন (২০২৫) :একাধিক প্রতারণা মামলার আসামি এবং জেনারেশন প্রপার্টিজ অ্যান্ড ডেভলপারস লিমিটেড (জিপিডিএল) এর মালিক কামাল হোসেনকে  গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তরা এক নম্বর সেক্টরের রোড ৭, হাউজ ১৯ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার তাকে গ্রেপ্তার করেন। কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি এ এম এল (AML) ব্যবসার আড়ালে হাজার হাজার মানুষের নিকট থেকে কয়েকশত কোটি টাকা হাতিয়ে নিঃস্ব করেছেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা বিচারাধীন রয়েছে। এই গ্রেপ্তারের ফলে দীর্ঘদিনের প্রতারণার শিকার ভুক্তভোগীদের মনে আশার সঞ্চার হয়েছে।   মামলার অভিযোগকারী মোসাঃ নুরুন্নাহার সুলতানা দীর্ঘদিন ধরে কামাল হোসেনের প্রতারণার শিকার হয়ে আসছিলেন। তার অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, কামাল হোসেনের প্রতারণার জালের বিস্তারিত তদন্ত চলছে এবং তার সহযোগী অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জিপিডিএলের প্রতারক চক্রের মূল হোতা কামাল হোসেন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৫

featured Image
ঢাকা ২৫ জুন (২০২৫) :একাধিক প্রতারণা মামলার আসামি এবং জেনারেশন প্রপার্টিজ অ্যান্ড ডেভলপারস লিমিটেড (জিপিডিএল) এর মালিক কামাল হোসেনকে  গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তরা এক নম্বর সেক্টরের রোড ৭, হাউজ ১৯ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার তাকে গ্রেপ্তার করেন। কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি এ এম এল (AML) ব্যবসার আড়ালে হাজার হাজার মানুষের নিকট থেকে কয়েকশত কোটি টাকা হাতিয়ে নিঃস্ব করেছেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা বিচারাধীন রয়েছে। এই গ্রেপ্তারের ফলে দীর্ঘদিনের প্রতারণার শিকার ভুক্তভোগীদের মনে আশার সঞ্চার হয়েছে।   মামলার অভিযোগকারী মোসাঃ নুরুন্নাহার সুলতানা দীর্ঘদিন ধরে কামাল হোসেনের প্রতারণার শিকার হয়ে আসছিলেন। তার অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, কামাল হোসেনের প্রতারণার জালের বিস্তারিত তদন্ত চলছে এবং তার সহযোগী অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত