রাজধানীর খিলক্ষেত থানাধীন নামাপাড়া এলাকায় শনিবার (২৮ জুন) রাত ১১টার দিকে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কুখ্যাত সন্ত্রাসী রাজীব (২৮) কে গ্রেফতার করে।
অভিযানের সময় রাজীবের কাছ থেকে উদ্ধার করা হয়—১৩টি দেশীয় ছোট চাকু, ১টি সুইচ-নাইফ, ৪টি ধারালো চাপাতি, ১টি ব্যাটন, ২টি গ্যাস লাইটার, ২০০ মি.লি বিদেশি মদ, ১টি হকিস্টিক, ২টি মোবাইল ফোন এবং নগদ ৩,৯২০ টাকা।
সেনাবাহিনী প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাজীবকে খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করে। জানা গেছে, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজীব এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করে তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। জনগণের নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন