নজর বিডি

নবগঠিত রাজনগর রহমানিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (৩০জুন) নালিতাবাড়ী উপজেলার রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ছাত্রদল "সবুজে বাঁচুক দেশ, সবার আগে বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আবু আইয়ুব ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ারের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় রাজনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এইচ এম সজীব সেখ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবসে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম ঘোষণা করা হয়েছে।তারই অংশ হিসেবে আজকে আমাদের রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার নবগঠিত ছাত্রদলের কমিটির এই আয়োজন করেছে। এটি একটি চলমান কর্মসূচি। আজকে শুরু হলো। সামনের দিনগুলোতে আমরা রাজনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন জায়গায় এই কর্মসূচি চলমান রাখবো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নবগঠিত রাজনগর রহমানিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৫

featured Image
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (৩০জুন) নালিতাবাড়ী উপজেলার রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ছাত্রদল "সবুজে বাঁচুক দেশ, সবার আগে বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আবু আইয়ুব ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ারের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় রাজনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এইচ এম সজীব সেখ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবসে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম ঘোষণা করা হয়েছে।তারই অংশ হিসেবে আজকে আমাদের রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার নবগঠিত ছাত্রদলের কমিটির এই আয়োজন করেছে। এটি একটি চলমান কর্মসূচি। আজকে শুরু হলো। সামনের দিনগুলোতে আমরা রাজনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন জায়গায় এই কর্মসূচি চলমান রাখবো।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত