গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ট্রাক চালক ও অন্যজন হেলপার ছিলেন। নিহতরা হলেন ট্রাক ড্রাইভার আফরান ফকির (৩৫) ও ইয়াসিন মোল্লা (১৮)। এদের মধ্যে প্রথম জনের বাড়ি খুলনা ও হেলপারের বাড়ি গোপালগঞ্জে।
আজ শুক্রবার (৪ জুলাই) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কাশিয়ানী হাইওয়ে থানার এসআই রোমারন মোল্লা জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা ভর্তি একটি ট্রাক নিয়ে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছলে তাদের ট্রাকসহ অন্য একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় ইয়াসিন, ট্রাকের ড্রাইবার ও অন্য অচল ট্রাকের ড্রাইভার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন। হঠাৎ করে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস এসে ট্রাকের পেছনে ধাক্কা দিলে চাপা পড়ে ইয়াসিন ও ড্রাইভার অফরান।
এ সময় আরেক চালক গুরুতর আহত হন। পরে আহত দুই জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। সকালে উল্টে পড়া ট্রাক সরানোর সময় গাড়ির নিচ থেকে ট্রাকের ড্রাইভার আফরানের লাশ উদ্ধার করে পুলিশ। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন